শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

স্পট মার্কেটে যাচ্ছে গ্রীন ডেল্টা ও সিঅ্যান্ডএ টেক্সটাইলস

স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ও সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড। এর মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স আজ ও আগামীকাল স্পট মার্কেটে থাকবে। আর বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের লেনদেন মঙ্গলবার পর্যন্ত স্পট মার্কেটে হবে। পরে যথাক্রমে মঙ্গলবার ও বুধবার কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের নগদ ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বীমা খাতের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ মার্চ এজিএম করবে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৬ টাকা ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৬ দশমিক ৫৮ শতাংশ।

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ২৪ দশমিক ৫ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

এদিকে নতুন ব্যবস্থাপনার অধীনে শেয়ার ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ। শেয়ার ইস্যুর বিষয়টি এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে। নতুন শেয়ার ইস্যু করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৩০ মার্চ ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করা হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ডিএসইকে দেয়া এক বার্তায় সাম্প্রতিক সময়ে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভায় নেয়া কোম্পানি সংশ্লিষ্ট বেশকিছু সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্পর্কিত খবর