সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও ব্যাংক এশিয়ার চুক্তি

সম্প্রতি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ প্রদানের লক্ষ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও ব্যাংক এশিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, বনানী শাখাপ্রধান মো. মোস্তাফিজুর রহমান, তেজগাঁও শাখাপ্রধান জহিরুল হক, হেড অব কনজিউমার ফাইন্যান্স ফিরদাউস বিন জামান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির প্রতিনিধি এম কামালউদ্দিন চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ প্রমুখ।

সম্পর্কিত খবর