শিরোনাম
icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
down of head

ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, ইউক্রেনের খারসন শহর তারা দখল করে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে রাশিয়ার সৈন্যরা পূর্ণ কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে কিনা সেটি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। খারসন অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়ার সৈন্যরা সে এলাকা ঘিরে রেখেছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২১জন নিহত হয়েছে।

টানা তৃতীয় দিনের মতো মস্কো স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল। রাশিয়ার উপর পশ্চিমাদের নানা ধরণের নিষেধাজ্ঞার কারণে দেশটির মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়েছে। সে দরপতন ঠেকানোর জন্য স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হয়।

জ্বালানী তেলের দাম এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১১৩ ডলার হয়েছে। সাত বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

রাশিয়ার ক্রেতারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না। ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আমেরিকার আকাশ রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন বলেছেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে।

বেলারুশ তাদের সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। বেলারুশ সরকার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বেশ ঘনিষ্ঠ।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেন দখল করা রাশিয়ার জন্য ‘খুব কঠিন’ হবে।

বিশাল রুশ সেনা বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমানায় পৌঁছে গেছে। রুশ সেনা বহরকে ছিন্নভিন্ন করে দিতে এ বার ড্রোন নিয়ে হামলা শুরু করেছে ইউক্রেন। আর এই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বের‌্যাকটার টিবি-২ নামে অত্যাধুনিক এবং ঘাতক ড্রোন।

২০২০ সালের নভেম্বরে আর্মেনিয়ার বিরুদ্ধে এই ড্রোন ব্যবহার করে আজারবাইজান তাদের সামরিকবাহিনীকে তছনছ করে দিয়েছিল। ওই যুদ্ধে দারুণ সাফল্য এনে দিয়েছিল এই ড্রোন।

কিন্তু এবার প্রতিপক্ষ রাশিয়া। যাদের বিপুল সামরিক ক্ষমতা। অত্যাধুনিক সমরসজ্জা। ফলে প্রেক্ষিতটাও অনেকটাই আলাদা। রাশিয়ার সেনা বহরে এই ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে আর্মেনিয়ার বিরুদ্ধে একক ভাবে যে সাফল্য এনে দিয়েছিল এই ড্রোন, রাশিয়ার বিরুদ্ধে কি তা পারবে?

 

 

সম্পর্কিত খবর