শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ইউরোপের বাইরে থেকেও গম আমদানি করবে মিসর

গম আমদানির জন্য এবার রাশিয়া ও ইউক্রেনের বিকল্প উপায় খুঁজছে মিসর। এ লক্ষ্যে সম্প্রতি ১৩-২৬ এপ্রিল পর্যন্ত গম সরবরাহের জন্য ‘গম টেন্ডার’ ইস্যু করেছে দেশটি। এর আগে টেন্ডার আহ্বান করলে সেটিতে মাত্র একটি প্রস্তাব পাওয়া যায়। এর ৪৮ ঘণ্টা পরই এ আন্তর্জাতিক টেন্ডার ইস্যু করল মিসর। খবর আরব নিউজ।

মিসরীয় সরকারের মুখপাত্র নাদের সাদ বলেন, রাশিয়া ও ইউক্রনের মধ্যকার চলমান সামরিক সংঘাতের ফলে সরকার গম আমদানির জন্য বিকল্প কোনো উৎস খুঁজছে। ১৪টি দেশ থেকে গম আমদানির জন্য সরকার অনুমোদন দিয়েছে, এর মধ্যে ইউরোপের বাইরের কিছু দেশও আছে। এ সময় দেশটিতে ৫০ লাখ টন গমের কৌশলগত মজুদ আছে বলেও জানান তিনি। এ মজুদ দ্বারা আগামী নয় মাস সরবরাহ সচল রাখা যাবে।

মিসরের সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিসটিকসের দেয়া তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর ব্যতীত ১১ মাসে মোট ৬১ লাখ টন গম আমদানি করেছে দেশটি। এ সময়ে ৪২ লাখ টন গম আমদানি করা হয় রাশিয়া থেকে, যার মূল্য ১২০ কোটি ডলার, যা মিসরের মোট আমদানীকৃত গমের ৬৯ দশমিক ৪ শতাংশ। এ সময়ে ইউক্রেন থেকে আমদানীকৃত গমের পরিমাণ ছিল ৬ লাখ ৫১ হাজার ৪০০ টন, যার মূল্য ৬৪ কোটি ৯৪ লাখ। গত বছর মোট আমদানীকৃত গমের ১০ দশমিক ৭ শতাংশ সরবরাহ করে ইউক্রেন।

 

সম্পর্কিত খবর