শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

বিএনপির ৫০০ জনকে আসামি করে মামলা
মুক্তিযোদ্ধা দলের সভাপতি গ্রেফতার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভকারী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় পাঁচশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে সংগঠনটির সভাপতি বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান জানান, এসআই মতিউর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় করা এ মামলায় উলফাতকে গ্রেফতার দেখানো হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বলেন, ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা হিসেবে ৫০০ জনকে মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান বলেন, উলফাত যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। রাত পৌনে ২টার দিকে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে যে সমাবেশ হয় তাতে উলফাত সভাপতিত্ব করছিলেন।

সমাবেশের পর তার নেতৃত্বে একটি মিছিল হাই কোর্টের দিকে যাওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিক্ষোভকারীরা ঢিল ছুড়লে মৎস্য ভবনের দিকে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সম্পর্কিত খবর