শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

রাঁধুনি খুঁজছেন চিত্রনায়ক নিরব

গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর ২০২১) কক্সবাজার থেকে শুরু হয়েছে চিত্রনায়ক নিরবের রাঁধুনি খোঁজার কাজ। যা এখনো চলছে। এরই মধ্যেই এই অভিনেতা দেশের বেশ ক’টি জেলায় গিয়েছেন রাঁধুনি খোঁজার কাজে। পূর্ণ করবেন দেশের ৬৪ জেলা। আর এই পুরো কাজটি করতে হচ্ছে ‘মার্কস ডেজার্ট কুইন’ নামের প্রতিযোগিতার জন্য। কারণ রান্নাবিষয়ক এই অনুষ্ঠানের বাছাই পর্বের বিচারকদের একজন তিনি।

নিরব জানান, দেশের ৬৪ জেলা থেকে ৯৯ জন রাঁধুনিকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার মূল আয়োজন। এরপর সেখান থেকে জমকালো আয়োজনে সেরা ১০ জন রাঁধুনিকে নির্বাচন করবেন বিচারকরা। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই চিত্রনায়কও।

নিরব বলেন, ‘এটা আমার জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা। বিভিন্ন হাতের মজাদার সব রান্নার বিচার করা খুব কঠিন কাজ। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন অনেক খাবারের স্বাদ গ্রহণ করার সুযোগ হয়েছে, ভালোই লাগছে। আগামী ছয় মাস এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

জানা গেছে, খুব শিগগিরই ‘মার্কস ডেজার্ট কুইন’ কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারে আসবে।

সম্পর্কিত খবর