শিরোনাম
icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে
down of head

রাশিয়ার হামলা গণহত্যার শামিল: জেলনস্কি

ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘গণহত্যার’ শামিল বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্স জানায়, রোববার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরো বেশি বোমা ফেলতে চলেছে। তারা আমাদের শিশুদের নির্দয়ভাবে হত্যা করতে চাইছে। আমাদের দেশে একটি অশুভ শক্তির তাণ্ডব চলছে, যাকে অনতিবিলম্বে বিনাশ করা প্রয়োজন’।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড গণহত্যার শামিল’।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখলে নিয়েছে রাশিয়া। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল শনিবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। আজ রবিবার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা। তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।

এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা।

সম্পর্কিত খবর