শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বিএসটিআই থেকে আইএসও সনদ পেল সাত প্রতিষ্ঠান

আন্তর্জাতিক মান অনুসারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ্ধতি নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সাতটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দেয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআইর মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার। অনুষ্ঠানে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটিকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো আরএমসি কেমিক্যাল কোম্পানি লিমিটেড, বিডি ফুডস লিমিটেড, রয়েল সিমেন্ট লিমিটেড ও ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড। এছাড়া নিপরো জেএমআই কোম্পানি লিমিটেডের অনুকূলে আইএসও ১৪০০১:২০১৫ এবং সিয়াম এগ্রো ফুডস লিমিটেড ও ঈগলু ফুডস লিমিটেডের (ফ্রজেন ফুড ইউনিট) অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ প্রদান করা হয়।

সম্পর্কিত খবর