শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

‘রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পাবে ১ কোটি মানুষ’

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে টিসিবির মাধ্যমে সরকার নিম্নআয়ের এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পণ্য পরিবহণে দাম বেড়ে যাওয়ায় দেশেও তা সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, তাই তেলের দাম না বাড়িয়ে উপায় ছিল না। আমদানিকারকেরা আমদানি না করলে আরও সমস্যা হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, আসন্ন রমজানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিম্নআয়ের এক কোটি মানুষকে তেল, চাল, খেজুরসহ ছয় ধরনের পণ্য সাশ্রয়ী দামে দেওয়া হবে।

টিপু মুনশি আরও জানান, বর্তমানে ৪০০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এর সঙ্গে রমজানে টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য দেওয়া হবে। এক মাসে দুবার এসব পণ্য দেওয়া হবে।

সম্পর্কিত খবর