শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রাজধানীর বারিধারায় বিস্ফোরণ, আহত দুই

রাজধানীর বারিধারার একটি আবাসিক ভবনের নিচতলায় বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এ তথ্য জানিয়েছেন।

লিমা খানম বলেন, ‘বারিধারা আবাসিক এলাকার কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। দোতলা একটি ভবনের নিচতলায় গ্যাসের লাইন থেকে লিকেজ হয়ে কক্ষের মধ্যে প্রবেশ করে। এক সময় গ্যাস জমাটবদ্ধ হয়ে বিস্ফোরণ হয়। তারপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।’

লিমা খানম আরও বলেন, ‘এ অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন। দুজনের মধ্যে এক জনের নাম পেয়েছি। তিনি ভবনের মালিক আসিফ সাদিক (৫০)। আরেকজন তাঁর ভাগ্নে। তবে, তাঁর নাম জানা যায়নি।’

লিমা খানম বলেন, ‘প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের কর্মীরা জানতে পেরেছেন—নিচতলায় একটি ফাঁকা ঘরে দীর্ঘদিন জমে থাকা গ্যাসেই বিস্ফোরণ হয়েছে। ঘটনাটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবে ফায়ার সার্ভিস। ভবনটির সামনে পার্ক করে রাখা একটি গাড়িও এ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সম্পর্কিত খবর