শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

টানা তিন নিলামে ৪% করে বাড়ল দুগ্ধপণ্যের দাম

আন্তর্জাতিক নিলামে আবারো বেড়েছে দুগ্ধপণ্যের দাম। এ নিয়ে টানা তিন নিলামে ৪ শতাংশ করে দাম বাড়ল। শীর্ষ আমদানিকারক দেশগুলোয় অতিরিক্ত চাহিদা, জাহাজীকরণ প্রতিবন্ধকতা দাম বাড়াতে সহায়তা করছে। এছাড়া গত বছরই বিশ্বজুড়ে দুধ উৎপাদন কমতে শুরু করে। চলতি বছরও সংকট অব্যাহত আছে। তীব্র সংকটের কারণে আগামী মাসগুলোয় দাম আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ১ হাজার ৫১৬ পয়েন্টে। ২০১৩ সালের পর সূচকে এমন উত্থান আর দেখা যায়নি। সর্বশেষ জিডিটি নিলামে দুগ্ধপণ্যের দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। প্রতি টনের গড় মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৮৪০ ডলারে। এবারের নিলামে সর্বোচ্চ ৩১ হাজার ৩২ টন দুগ্ধপণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ২৭ হাজার ৭২৬ টন। নিলামে ১৮০ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বিজয়ী হয়েছে ১১৬ জন।

এনজেডএক্স ডেইরি ম্যানেজার স্টুয়ার্ট ডেভিসন বলেন, এ মূল্যবৃদ্ধি বিশ্ববাজার আরো অস্থিতিশীল করে তুলবে। এরই মধ্যে ফিউচার মার্কেট ও দুধের মূল্যের পূর্বাভাস বাড়ানো হয়েছে।

এবারের নিলামে সবচেয়ে বেশি বেড়েছে ননিবিহীন গুঁড়ো দুধের (এসএমপি) দাম। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৫ ডলার, যা আগের নিলামের তুলনায় ৬ শতাংশ বেশি। বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাখন। পণ্যটির দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। প্রতি টন বিক্রি হয়েছে ৬ হাজার ৬৮৬ ডলারে।

এদিকে ননিযুক্ত গুঁড়ো দুধের (ডব্লিউএমপি) দাম ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পণ্যটি টনপ্রতি লেনদেন হয়েছে ৪ হাজার ৫০৩ ডলারে। অন্যদিকে চেডার পনিরের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে টনপ্রতি ৫ হাজার ৮৮১ ডলারে উন্নীত হয়েছে। ল্যাকটোজের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬০৯ ডলারে পৌঁছেছে। প্রতি টন অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট বিক্রি হয়েছে ৬ হাজার ৮৮৯ ডলারে। আগের নিলামের তুলনায় পণ্যটির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এবারের নিলামে মাখনযুক্ত গুঁড়ো দুধ ও সুইট হুই মিল্ক পাউডার প্রস্তাব করা হয়নি।

স্টুয়ার্ট ডেভিসন বলেন, এ নিয়ে টানা তিনবার দুগ্ধপণ্যের দাম ৪ শতাংশ করে বেড়েছে। গত ছয় সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। এবার ননিযুক্ত গুঁড়ো দুধের দাম ২০১৩ সালে মাঝামাঝি উচ্চতায় পৌঁছেছে। এটি গত বছরের মার্চের মূল্যবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। দুগ্ধপণ্যের দাম আরো বাড়ার ইঙ্গিতও দিয়েছেন এ বিশ্লেষক।

বৈশ্বিক নিলামে সবচেয়ে বেশি দুগ্ধপণ্য সরবরাহ করে ওশেনিয়া অঞ্চল। এছাড়া দক্ষিণ গোলার্ধের দেশগুলোর সরবরাহও থাকে ভরপুর। কিন্তু গত ছয় মাসে সরবরাহ আগের বছরগুলোর তুলনায় অনেক কমেছে। ফলে শীর্ষ ভোক্তা দেশগুলোর মাঝে সরবরাহ নিশ্চিতে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে।

এদিকে বিশ্বজুড়ে দুগ্ধপণ্যের চাহিদা বাড়তে থাকায় কমছে মজুদ। সর্বশেষ নিলামে বরাবরের মতোই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডব্লিউএমপি ও এসএমপি। আর এসব পণ্যের শীর্ষ ক্রেতা ছিল চীন। দুই বছর ধরে দেশটি রেকর্ড পরিমাণ দুগ্ধপণ্য আমদানি করেছে। এমন অস্বাভাবিক চাহিদার কারণেই দাম হু-হু করে বাড়ছে। বিশ্লেষকদের প্রত্যাশা, বছরের শেষ দিকে চাহিদা কিছুটা কমলেও বার্ষিক চাহিদার হার ঊর্ধ্বমুখীই থাকবে। তবে চলতি বছরও দুগ্ধপণ্যের সরবরাহ থাকবে কমতির দিকে। প্রধান আমদানিকারক দেশগুলো বর্তমানে দুগ্ধপণ্যের মজুদ বাড়ানোর প্রতি জোর দিচ্ছে। উদ্দেশ্য আপত্কালীন ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা করা। এছাড়া জাহাজীকরণ বিলম্বের কারণেও আগেভাগে দুগ্ধপণ্য সংগ্রহ করে রাখছে এসব দেশ।

সম্পর্কিত খবর