শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

৭৫ লাখ টন গ্যাস রফতানির লক্ষ্যমাত্রা মিসরের

চলতি অর্থবছর ৭৫ লাখ টন প্রাকৃতিক গ্যাস রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিসর। দেশটির গ্যাস অনুসন্ধানে খনন কার্যক্রম বেড়েছে। এছাড়া অনুসন্ধানসংক্রান্ত বিভিন্ন চুক্তির ফলে উত্তোলন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এসব কারণে দেশটি গ্যাস রফতানিতে সম্ভাবনা দেখছে। সম্প্রতি দেশটির রাষ্ট্রমালিকানাধীন গ্যাস কোম্পানির চেয়ারম্যান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের জুলাইয়ে মিসরে ২০২২-২৩ অর্থবছর শুরু হবে। ইজিপসিয়ান গ্যাস হোল্ডিং কোম্পানি (ইগ্যাস) প্রত্যাশা করছে, এ সময় তিনটি গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদিত হবে। এছাড়া পাঁচটি উত্তোলন প্রকল্প বাস্তবায়নেরও সম্ভাবনা রয়েছে।

পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী মেগডি গালাল বলেন, এসব প্রকল্পের অধীনে ৩৩টি গ্যাস কূপ খনন করা হবে। এগুলো থেকে দৈনিক ৪৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস ও দৈনিক ১৭ হাজার ব্যারেল কনডেনসেট উত্তোলন সম্ভব হবে। ভূমধ্যসাগর ও ডেলটা অঞ্চলে উত্তর আফ্রিকার দেশটি ১৩টি গ্যাস কূপ খনন করবে।

এদিকে চলতি অর্থবছরের প্রথমার্ধে নতুন চারটি গ্যাস উত্তোলন প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবে ১২টি কূপ। এসব কূপ থেকে দৈনিক ৩৭ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস ও দৈনিক ১২ হাজার ১০০ ব্যারেল কনডেনসেট উত্তোলন সম্ভব হবে।

পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর মিসরের প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বাড়ে। উত্তোলনের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৩১ লাখ টনে। বছরের তৃতীয় প্রান্তিকে দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করে ১০ লাখ টন।

সম্পর্কিত খবর