শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

সরবরাহ সংকটের উদ্বেগে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। মূলত সরবরাহ সংকট বাজারে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। পাশাপাশি লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতুটির মজুদ তলানিতে নেমেছে। মূলত এসব কারণেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

গতকাল সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৪৯৭ ডলার ৪৮ সেন্ট। অধিবেশনের শুরুতে ধাতুটির দাম সাড়ে তিন মাসের সর্বোচ্চে পৌঁছে।

অন্যদিকে এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে টনপ্রতি ৩ হাজার ১২১ ডলার ৫০ সেন্টে। এলএমইর গুদামগুলোয় অ্যালুমিনিয়ামের মজুদ ৭ লাখ ৭৫ হাজার ৪৭৫ টনে নেমেছে, যা ২০০৭ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম রফতানিকারক দেশগুলোর একটি রাশিয়া। দেশটির সঙ্গে ইউক্রেনের রাজনৈতিক সংঘাত তৈরি হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে ধাতুটির সরবরাহ সংকটের উদ্বেগ প্রকট আকার ধারণ করে। এ উদ্বেগ এমন সময় দেখা দিয়েছে, যখন চীন ও ইউরোপের বিভিন্ন বিগলন কেন্দ্র বিদ্যুতের অতিরিক্ত দামের কারণে উৎপাদন বন্ধ করে দিচ্ছে।

 

সম্পর্কিত খবর