শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও লাফার্জহোলসিমের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের ছাড়া (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যতীত) অন্য বিনিয়োগকারীদের জন্য। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ১৩ পয়সা (লোকসান)। আর প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ১২ পয়সা, আগের বছর একই সময় ছিল দুই টাকা ২৮ পয়সা (লোকসান)। ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে পাঁচ টাকা ৯৯ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৬ পয়সা, আগের বছরের একই সময় ছিল ৯১ পয়সা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে তিন টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা চার পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে পাঁচ টাকা ২৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২১ মার্চ বেলা ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

 

সম্পর্কিত খবর