শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

চলতি বছর সাতবার সুদহার বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ

চলতি বছর সাতবারের মতো সুদহার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকার (বিওবি) অর্থনীতিবিদরা। তারা জানায়, ২৫ ভিত্তি পয়েন্ট অনুসরণে চলতি বছর সাতবারের মতো সুদহার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, যা আগামী মার্চে শুরু হবে। যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যাংকগুলোর প্রাক্কলনের তুলনায় ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি নিয়ে ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস যথেষ্ট আগ্রাসী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

বুধবার ফেডারেল রিজার্ভ জানায়, তারা মার্চ থেকে সুদহার বাড়াতে পারে। একই সঙ্গে মার্চে বন্ড ক্রয় বন্ধ করে দেবে বলেও জানায় ফেডারেল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েলের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনার প্রতিশ্রুতি হিসেবে এমনটা করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পর ব্যাংক অব আমেরিকার অর্থনীতিবিদরা সুদহার ক্রমাগতভাবে বাড়তে পারে বলে ধারণা করছেন।

ব্যাংক অব আমেরিকার মতো অন্য ব্যাংকগুলোও ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদহার বাড়ার প্রাক্কলন করেছে। ডয়েচে ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী চলতি বছর ফেডারেল রিজার্ভের সুদহার পাঁচবারের মতো বাড়তে পারে, টিডি সিকিউরিটিজের প্রাক্কলন অনুযায়ী এটি চারবারের মতো বাড়তে পারে এবং বিএনপি পারিবাসের প্রাক্কলন অনুযায়ী সুদহার সর্বোচ্চ ছয়বার বাড়তে পারে। ফেডারেল ফান্ড ফিউচার ব্যবসায়ীরা বছরের শেষ নাগাদ প্রায় পাঁচটি সুদহার বৃদ্ধিতে মূল্য নির্ধারণ করেছে। এর মধ্যে সেপ্টেম্বরের মধ্যেই চারবার সুদহার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

একই সঙ্গে চলতি বছরের জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৬ শতাংশ করেছে বিওবি। যা আগে ছিল ৪ শতাংশ।

সম্পর্কিত খবর