শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

নয় মাসে বার্জার পেইন্টসের বিক্রি বেড়েছে ৪২ শতাংশ

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রি আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেড়েছে। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ২০ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়। পাশাপাশি সভায় ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশের সুপারিশ করে পর্ষদ। ৩১ মার্চ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের সংরক্ষিত আয়ের ভিত্তিতে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

আর্থিক প্রতিবেদন পর্যালোনায় দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে বার্জার পেইন্টসের সমন্বিত বিক্রি হয়েছে ১ হাজার ৬০৮ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১ হাজার ১৩৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় ৪৭৫ কোটি টাকার বা ৪১ দশমিক ৯০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২০০ কোটি টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৬৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৩ কোটি ১৫ লাখ টাকা বা ১৯ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩৬ টাকা ৩ পয়সা।

অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বার্জার পেইন্টসের সমন্বিত বিক্রি হয়েছে ৬২৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ৫১৯ কোটি টাকার। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮১ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৯০ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ টাকা ৫২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ৪৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৮ টাকা ৪৫ পয়সায়।

২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৫৮ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ২২ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৩২ টাকা ৭৮ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ২০৪ টাকা ২০ পয়সা।

সম্পর্কিত খবর