শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভিন্ন আদর্শের হতেই পারে, মিলেমিশে থাকতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কারও আদর্শের সঙ্গে না মিললেই পিটিয়ে হত্যা করতে হবে? ভিন্ন আদর্শের হতেই পারে। জোর করে কাউকে আদর্শ শেখানো যায় না। সবাইকে মিলেমিশে থাকতে হবে। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মাদক, জঙ্গিবাদ ও গ্যাং বিরোধী সমাবেশে’ তিনি এ কথা বলেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার চার্জশিট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, কয়েকদিন পরই চূড়ান্ত চার্জশিট জমা দেয়া হবে। সবকিছু চূড়ান্ত করেছি। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশে এলে এটা তাকে দেখিয়ে প্রকাশ করব।

তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা করলে পুলিশকে জানাতে হবে। আইন নিজের হাতে নেয়া যাবে না। ফাহাদ হত্যায় ২২ জনকে ধরলাম, এদের মধ্যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকও আছে। তার পাশে আজ কেউ নেই।

জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বোমা মেরে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়ার চিন্তা ভুল। ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠা হয়নি। আমাদের রাসূলুল্লাহ (সা.) শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেছেন। আমরা সবাই জঙ্গিবাদকে না বলে শান্তির বাংলাদেশ গড়ব।

ধানমণ্ডির জোড়া খুন প্রসঙ্গে তিনি বলেন, খুনের আসল রহস্য দ্রুত বের হবে। আমরা অনেক দূর এগিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, ডিএমপির ডিসি (সদর দফতর) আনিসুর রহমান, তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।

সম্পর্কিত খবর