শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

তৈরি হচ্ছে ডেঙ্গু মশার প্রজনণ ক্ষেত্র!

শাহিনুর ইসলাম:

 

দুপাশে রেলপথ। মাঝখানের মাটি খনন করে সিমেন্ট-লোহা দিয়ে তৈরি করা হয়েছে এবং হচ্ছে এই খাল। নতুন তৈরি খালে ময়লা পানি, আবর্জনা এবং পলিথিন দিয়ে ভর্তি।

ভন করে উড়ছে মশা। মহানন্দে চলছে তাদের বংশবিস্তার। গত এক মাসে তৈরি হওয়া কয়েকটি খালে ভাসছে-ডুবছে বিভিন্ন ধরনের বর্জ্য। আরো নতুন করে তৈরি হচ্ছে কংক্রিটের এমন খাল।

রেলযোগে ঢাকার কমলাপুরে যাত্রা বা কমলাপুর থেকে বেরিয়ে আসার পথে মালিবাগ রেলগেট, ওয়ারলেস রেলগেটে চোখে পড়বে এমন দৃশ্য।

তবে রেলপথ ধরে কারওয়ান বাজার যাওয়ার পথে মগবাজার রেলগেট এবং পেয়ারাবাগ রেলগেটের পাশে চোখে পড়বে ডেঙ্গু মশা তৈরির এমন প্রজনন ক্ষেত্র।

সরকার যে ডেঙ্গু মশা দমনে ব্যস্ত, সিটি করপোরেশন শত কোটি টাকা খরচ করছে এমন জমে থাকা জলের উৎপত্তি ঠেকাতে। সেই সিটিতে স্থায়ীভাবে তৈরি হচ্ছে ডেঙ্গু মশার প্রজনণ ক্ষেত্র! অনেকের এই প্রশ্ন হলেও উত্তর মিলছে না।

পাশের সব ময়লা জমে স্তুপ হয়ে উঠছে। তবে রেল বিভাগ কেন এই প্রকল্প হাতে নিল? তবে কেন এই খাল, কি প্রয়োজেনে?

কি উদ্দেশ্যে এই খালের সৃষ্টি, তা বোঝা মুশকিল। পানি নিষ্কাষনের মাধ্যমে রেলপথ নিরাপদ রাখতে হলে বৃহৎ ডেনের সঙ্গে খালের সংযোগ থাকতে হবে। কিন্তু এখানে সেই সংযোগ নেই।

রেলপথ নিরাপদে রাখতে পানি নিষ্কাষনের তৈরি করা হলে সেই ব্যবস্থা রাখুন, যাতে পানি না জমে। নতুন করে আর ডেঙ্গুর উপদ্রব চাই না।

আরো কতো প্রাণের অপচয় হলে আমাদের টনক নড়বে! সত্যি বিষ্ময়কর।।

-ফেসবুক থেকে নেয়া…

সম্পর্কিত খবর