শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

মুমিনুলরা বোকা: আতহার আলী

 

আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা মুখ ছিলেন। এখন নিয়মিত কমেন্টিতে দেখা যায় আতহার আলী খানকে। ইডেন টেস্টেও যান।

ধারাভাষ্যের ফাঁকে বাংলাদেশ দলের বাজে অবস্থা নিয়ে কথা বলেন তিনি।  সিএবির তিনতলায় দাঁড়িয়ে আতহার বলছিলেন, ‘আমি বাংলাদেশের কোনও সিদ্ধান্তই বুঝতে পারলাম না। ইন্দোরে প্রথমে ব্যাট নিয়ে ওই রকম অবস্থা হল। তারপরেও সেই ভুল থেকে শিক্ষা নিল না। ইডেনেও টস জিতে ব্যাটিং নিয়ে নিল। অনেকে বলছেন, সাহসী সিদ্ধান্ত। কিন্তু সামনে বাঘ দেখেও কি কেউ সাহস দেখাতে গিয়ে তার মুখে হাত ঢুকিয়ে দেবে? এটা সাহস নয়। বোকামি। বাংলাদেশ সেটাই করল।’

এই ইডেনেই ১৯৯০ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে আতহারের দুরন্ত নট আউট ৭৮ রান আজও হয়তো অনেকের মনে আছে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও ম্যাচের সেরা হয়েছিলেন আতহার। আবার সৌরভের উইকেটও রয়েছে তার ঝুলিতে। বললেন, ‘এতদিন পর দাদার সঙ্গে ইডেনে এসে দেখা হওয়ায় খুব ভালো লাগল।

সম্পর্কিত খবর