শিরোনাম
icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
down of head

ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে, কমেছে চাল

সদ্যসমাপ্ত বছরের ডিসেম্বরে ভিয়েতনামের কফি রফতানির পরিমাণ এর আগের মাসের তুলনায় ৫৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ডিসেম্বরে দেশটির রফতানীকৃত কফির পরিমাণ ছিল ১ লাখ ৬৯ হাজার ৩৪৯ টন। অন্যদিকে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশটির চাল রফতানির পরিমাণ কমেছে। সম্প্রতি প্রকাশিত দেশটির সরকারি তথ্যে এমনটা দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।

২০২১ সালে ভিয়েতনামের রফতানীকৃত কফির পরিমাণ ছিল ১৫ লাখ ৬০ হাজার টন, যা ২০২০ সালের তুলনায় দশমিক ২ শতাংশ কম। ভিয়েতনাম কাস্টমসের দেয়া এক তথ্যে এ চিত্র দেখা যায়। তবে ২০২১ সালে কফি রফতানিতে দেশটির রাজস্ব আহরণের পরিমাণ ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় পানীয় পণ্যটি রফতানি করে আহরণকৃত রাজস্বের পরিমাণ দাঁড়ায় ৩৬০ কোটি ডলার।

অন্যদিকে ২০২১ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ ১৩ দশমিক ৪ শতাংশ কমে যায়। এ সময় দেশটির রফতানীকৃত চালের পরিমাণ ছিল ৪ লাখ ৯০ হাজার ২১৯ টন। ২০২১ সালে আগের বছরের তুলনায় ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ দশমিক ২ শতাংশ কমে যায়। এ সময় দেশটির রফতানীকৃত চালের পরিমাণ ছিল ৬২ লাখ ৪০ হাজার টন।

সম্পর্কিত খবর