শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

গম রফতানিতে উল্লম্ফনের সম্ভাবনা দেখছে ইইউ

অনুকূল আবহাওয়ার প্রভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় চলতি মৌসুমে ব্যাপক পরিমাণ গম উৎপাদন হয়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে কৃষিপণ্যটি রফতানিতে উল্লম্ফনের সম্ভাবনা দেখছে অঞ্চলভুক্ত দেশগুলো।

ইউরোপিয়ান কমিশন সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, চলতি ২০২১-২২ বিপণন মৌসুমের এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ১ কোটি ৫১ লাখ ১১ হাজার টন গম রফতানি করেছে। গত মৌসুমের একই সময় অঞ্চলটি থেকে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টন গম রফতানি করা হয়েছিল। তবে এখনো ফ্রান্সের রফতানি তথ্য পাওয়া যায়নি।

২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে গত বছরের জুলাইয়ে। চলতি বছরের জুনে মৌসুম শেষ হবে। এক সপ্তাহ আগে ইউরোপিয়ান কমিশন ইইউর গম রফতানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই সময় সংস্থাটি জানায়, ইইউভুক্ত দেশগুলো ১ কোটি ৪০ লাখ ১০ হাজার টন গম রফতানি করেছে। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে রফতানি প্রায় ১০ লাখ টন বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশুগুলোর মধ্যে সবচেয়ে বড় গম রফতানিকারক ফ্রান্স। বিভিন্ন জটিলতার কারণে দেশটির রফতানি তথ্য এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তবে পণ্যবাহী জাহাজের তথ্য সরবরাহকারী সংস্থারগুলোর তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, চলতি মৌসুমে দেশটির গম রফতানি গত মৌসুমের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে। সে হিসেবে ইইউর রফতানিও গত মৌসুমকে ছাড়িয়ে যাবে।

মৌসুমের এখন পর্যন্ত ইইউর সবচেয়ে বড় গম রফতানি গন্তব্য ছিল আলজেরিয়া। দেশটিতে ২৫ লাখ ১০ হাজার টন গম রফতানি করা হয়েছে। মিসরে রফতানি করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টন। এছাড়া চীনে ১২ লাখ ৩০ হাজার টন গম রফতানি করা হয়েছে।

সম্পর্কিত খবর