শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

টাকার তুলনায় ডলারের মান বেশি বাড়বে না

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে। আমদানির জন্য অর্থায়ন প্রয়োজন। ডলারের বাজার তাই ওঠা-নামা করবেই। তবে অনেক বেশি ওঠা-নামা হবে না। টাকার তুলনায় ডলারের মান বেশি বাড়ার আশঙ্কা নেই।’

বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, আগে প্রতি ডলারের আনুষ্ঠানিক মান ৮৫ টাকা থাকলেও এখন ৮৬ টাকা। টাকার মান কি আরও কমবে? অনানুষ্ঠানিক চ্যানেল বা কার্ব মার্কেটে ডলারের দাম আরও বেশি, অর্থাৎ ৯০ টাকা। এ বিষয়ে সরকারের ব্যবস্থাপনা কী?

এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা তা স্বীকার করি।’

এ সময় তিনি জানান বিদ্যমান রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার কোটি মার্কিন ডলার, প্রস্তাবিত নীতিতে তা বাড়িয়ে আট হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে।

ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও ফ্রিল্যান্সিং খাতসহ সেবা খাতে সুবিধা দেওয়া হবে জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ধারণা জোরদার করার লক্ষ্যে এই নীতি অনুমোদন করা হয়েছে।

 

 

সম্পর্কিত খবর