শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা আসছে

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার জানিয়েছেন, আগামী ক’মাসের মধ্যে ওয়াশিংটনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। প্রতিনিধিদলটি দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আলোচনার প্রস্তুতিতে রয়েছে। বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ড. রিজভীর সঙ্গে রাষ্ট্রদূত মিলারের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ-বৈঠকে ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখার প্রধান আর্তুরো হাইনস উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় ৩ বছর ২ মাস অবস্থানকালে দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা ড. রিজভী ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দূর্যোগ ব্যাবস্থাপনায় দু’দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন। বিদায়ী রাষ্ট্রদূত দু’দেশের চমৎকার সম্পর্ক ভবিষ্যতে উচ্চ স্তরে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ওয়াশিংটনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্ভাব্য ঢাকা সফরের কথা জানান।

সম্পর্কিত খবর