শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

মাস্ক পরা ছাড়া বের হলেই জেল-জরিমানা

বৃহস্পতিবার থেকে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান আর করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি সতর্ক করে দিয়ে এও বলেছেন, মাস্ক পরা ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে তাকে জেল-জরিমানা করা হবে।

বুধবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন- সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশনা দিয়েছে। তার মধ্যে মূল বিষয়টি হলো- করোনা যেন না বাড়ে। বর্তমানে সারা বিশ্বে যেভাবে করোনা বেড়ে যাচ্ছে, বিশেষ করে ওমিক্রনে সারা বিশ্বে প্রতিদিন এক থেকে দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। যত বেশি লোক আক্রান্ত হবে, তত বেশি লোক হাসপাতালে আসবে। তাতে হাসপাতালের ওপর বিরাট চাপ পড়বে, মৃত্যুর হার বাড়বে।

তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বিধিনিষেধগুলো বাস্তবায়ন করা শুরু হবে। তার মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো- দোকানপাট ৮টার মধ্যে বন্ধ করতে হবে, যানবাহনে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কেউ যানবাহনে উঠবেন না। আরেকটা বিষয়, এ মুহূর্তে ভ্রমণকে নিরুৎসাহিত করা হচ্ছে।

জাহিদ মালেক আরও বলেন, করোনা শনাক্ত আজ প্রায় তিন হাজারের কাছাকাছি। যা আজ থেকে ১০-১৫ দিন আগেও ছিল দুইশ, আড়াইশ, তিনশ। গতকাল ছিল আড়াই হাজার আর আজ প্রায় তিন হাজারের কাছাকাছি। এই লোকগুলো একটা পার্সেন্ট হারে কিন্তু হাসপাতালে আসবে। তখন আমাদের ধারণ ক্ষমতা পার হয়ে যাবে। আবার আগের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এই হারে বাড়তে থাকলে আমরা ধারণা করছি, আগামী কয়েকদিনে হাসপাতালে রোগী বাড়বে। এভাবে বাড়তে থাকলে দেশ বেকায়দায় পড়ে যাবে।’

তিনি বলেন, যদিও টিকা নেওয়ার কারণে মৃত্যু হার কিছুটা কম। কিন্তু রোগী যদি লাখ লাখ হয় তাহলে তারা কোথায় থাকবে- এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে।

সম্পর্কিত খবর