শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

এভাবে বাড়তে থাকলে দেশ বেকায়দায় পড়ে যাবে: মন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১০ জানুয়ারি অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই শিক্ষকদের।
‘দেশে করোনা সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে এবং সেটি বাড়ছে দ্রুত গতিতে। গত কয়েকদিন আগেও সংক্রমণের হার ছিল দুই শতাংশের কাছাকাছি। গতকাল (১১ জানুয়ারি) সেটা প্রায় ৯ শতাংশে পৌঁছেছে। আর এই হারে বাড়তে থাকলে আমরা ধারণা করছি, আগামী কয়েকদিনে হাসপাতালে রোগী বাড়বে। এভাবে বাড়তে থাকলে দেশ বেকায়দায় পড়ে যাবে।’

বুধবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘হাসপাতালেও রোগী সংখ্যা বাড়ছে, রোগীদের হাসপাতালে আসা শুরু হয়ে গেছে। আর এভাবে হাসপাতালে তিন-চার গুণ রোগী হলে বেকায়দায় পড়তে হবে। হাসপাতাল ব্যবস্থা, চিকিৎসক-নার্সদের ওপর চাপ পড়বে, মৃত্যু হারও বাড়বে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদিও টিকা নেওয়ার কারণে মৃত্যু হার কিছুটা কম। কিন্তু রোগী যদি লাখ লাখ হয় তাহলে তারা কোথায় থাকবে- এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে।

টিকাদান কর্মসূচির বিষয়ে জাহিদ মালেক বলেন, দেশে টিকাদান কর্মসূচি ভালো চলছে। এ ছাড়া শিক্ষার্থীদেরও টিকাদান কর্মসূচি চলছে। তাদেরকে ডেকেও টিকা নিতে আনা যায়নি। কিন্তু যেই বলা হলো, টিকা না নিলে স্কুলে আসা যাবে না, সেই তারা আসা শুরু করল। আরও এক কোটি ১৮ লাখ শিক্ষার্থীকে এই মাসের ভেতর টিকা দেওয়ার পরিকল্পনা আছে।

সম্পর্কিত খবর