শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিজেপির সদর দপ্তরের ৪২ কর্মী করোনায় আক্রান্ত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সদর দপ্তরের ৪২ কর্মীর করোনা শনাক্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে আজ বুধবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজেপির কোর কমিটির সভার আগে গত সোমবার দলটির সদর দপ্তরে কর্মরত কর্মীদের করোনার গণপরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষায় ৪২ কর্মীর করোনা পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই স্যানিটেশনকর্মী। তাঁদের সবাইকে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

বিজেপির সদর দপ্তরটি নয়াদিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এত কর্মীর করোনা শনাক্ত হওয়ার পর বিজেপির পুরো সদর দপ্তর স্যানিটাইজ করা হয়।

বিজেপি করোনা সংক্রান্ত একটি নতুন প্রোটোকল অনুসরণ করতে শুরু করেছে। এই প্রোটোকল অনুযায়ী, বড় কোনো বৈঠকের আগে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরের সব কর্মীর করোনা পরীক্ষা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেন, শুধু অফিস–সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত লোকজনই এখন সদর দপ্তরে আসছেন।

গতকাল মঙ্গলবার বিজেপির সদর দপ্তরে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে দলটির কোর কমিটির একটি বৈঠক হয়। আজ সেখানে দ্বিতীয় দফার বৈঠক হবে।

গত সোমবার বিজেপির প্রধান জেপি নাড্ডা জানান, তিনি করোনায় সংক্রমিত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি সেলফ আইশোলেশনে আছেন।

গত কয়েক দিনের মধ্যে যাঁরা জেপি নাড্ডার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিজেপি প্রধান।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সোমবার করোনা শনাক্ত হয়।

 

সম্পর্কিত খবর