শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আবার বাসভাড়া বাড়ানোর চাপ, বৈঠক বিআরটিএতে

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এজন্য যাত্রীপ্রতি বাস ভাড়া বাড়ানো হবে না। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে বাসে মোট আসনের অর্ধেক সংখ্যক যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাস ভাড়া আবারো বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ তৈরি করছেন পরিবহন মালিকরা। সংশ্লিষ্ট পরিবহন মালিক সংগঠনগুলোর কাছ থেকে এ তথ্য জানা গেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে বুধবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠক বসেছে। বেলা ২টা ৪০ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবে। বাস ভাড়া বাড়ানো হবে কি-না বা বাড়ালে কত বাড়ানো হবে- এসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, সরকার ভর্তুকি না দিলে আমরা বাসে অর্ধেক যাত্রী পরিবহন করলে আমাদের লোকসান হবে। হয় বাস ভাড়া বাড়াতে হবে না হলে সরকারকে ভর্তুকি দিতে হবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া যায় কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। বাসে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা অনেক সময় নিয়ম নীতি না মেনে উঠে পড়েন আবার তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা যাবে না- মহা মুশকিলের পরিস্থিতি তৈরি হবে। এসব সমস্যা সমাধানের জন্য বৈঠকে আলোচনা করব।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, আমরা জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমরা বৈঠকে বসব, কথা বলব, তারপর সিদ্ধান্ত হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে বাস ও মিনিবাসসহ সড়কে গণপরিবহন পরিচালনার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

প্রসঙ্গত, গত নভেম্বরের শুরুতে বাস ভাড়া বাড়ানো হয়েছিল গড়ে ২৮ শতাংশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ওই সময় বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

২০২০ সালে বিধিনিষেধ চলাকালে প্রথম দফায় ৬৮ দিন বাসসহ সবধরনের গণপরিবহন বন্ধ ছিল। সে বছরের ১ জুন থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল শুরু হয়। মালিকদের প্রস্তাবে ওই বছর ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল বাস মিনিবাসে। গত বছর ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করেছিল বাস মালিকরা।

সম্পর্কিত খবর