শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিয়ে করা হলো না, রাস্তায়ই মৃত্যু তুর্কি ফুটবলারের

কতশত স্বপ্ন নিয়ে ফিরছিলেন আহমেত কালিক! গাটছড়া বাঁধবেন সঙ্গিনীর সঙ্গে, পা রাখবেন নতুন জীবনে। তবে বিয়ে করা হলো না তুরস্কের এই ফুটবলারের, বাড়ি ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফুরালো তার জীবনবায়ু।
তুরস্কের ক্লাব কোনিয়াস্পোরের ফুটবলার কালিক। ক্লাব থেকে একদিনের ছুটি নিয়ে বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য যাচ্ছিলেন তিনি। তুর্কি ওয়েবসাইট স্পোর অ্যারেনার প্রতিবেদনে বলা হয়, রাজধানী আঙ্কারার কাছে একটি মোটরওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে মৃতুবরণ করেন কালিক।

তার্কিস জাতীয় দলের ফুটবলার আহমেত কালিক দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন। তুর্কি গণমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার (১১ই জানুয়ারি) সকাল ৯টায় আঙ্কারা-নিগদে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় কালিকের গাড়ি। তার্কিস সুপার লীগের দল কোনিয়াস্পোরের এই ডিফেন্ডারকে এলমাদাগের একটি করবস্থানে সমাধিত করা হবে বলে জানিয়েছে ফোটোম্যাক।

কালিকের ক্লাব কোনিয়াস্পোর এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছে, ‘আমাদের খেলোয়াড় আহমেত কালিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। কোনিয়াস্পোরে আসার প্রথম দিন থেকেই আমাদের সমর্থক এবং শহরের মানুষদের ভালবাসা অর্জন করে নিয়েছিলেন তিনি।’
কালিকের মৃত্যুতে কোনিয়াস্পোরে তাদের পরবর্তী ম্যাচটি স্থগিত করতে তার্কিস ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছে। আগামী ১৫ই জানুয়ারি ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলেছেন আহমেত কালিক।

২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দলে ছিলেন তিনি, যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। কালিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তুর্কি এফএ। শোক প্রকাশ করেছে কালিকের সাবেক ক্লাব গালতাসারায়ে। ২০২০ সালে কোনিয়াস্পোরে যোগ দেয়ার আগে তিন বছর গালাতাসারায়ের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেন কালিক।

সম্পর্কিত খবর