শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘন: সিইসি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, সংবাদ সম্মেলন করে মাঠে নামার ঘোষণা দিলেও তিনি নামেননি। এতে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ নয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে এসে নগরীর মর্গান স্কুলে প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

সিইসি নূরুল হুদা বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কী দায়িত্ব সেটা নতুন করে বলার নেই। আমি বলবো নির্বাচন পরিচালনার ব্যাপারে আপনাদের নিরপেক্ষতাই সবচেয়ে বড় অস্ত্র। এটাই প্রথম কথা।’

‘একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে একেকটা মত থাকতে পারে, কোনো ব্যক্তি বা দলের প্রতি দুর্বলতা থাকতে পারে। কিন্তু যখন আপনি নির্বাচন পরিচালনা করবেন তখন কে কোন মতের এটা আপনার মাথায় থাকে না নিশ্চয়ই। এবং আমরা সবাই সেভাবে দায়িত্ব পালন করি। এটা একটা নির্বাচনকালীন প্রতিজ্ঞা। ’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমের জন্য নির্বাচন কমিশনকে অনেক তিরস্কার সহ্য করতে হয়েছে। কিন্তু আমরা তখন বিশ্বাস করেছি এটাই একমাত্র নির্ভরযোগ্য প্রযুক্তি যার মাধ্যমে নির্বাচন নিরপেক্ষভাবে করা সম্ভব। তাই আমরা কারও তিরস্কারে কর্ণপাত করিনি।

তিনি বলেন, ইভিএম নিয়ে আমাদের যাত্রা অব্যাহত রেখেছি। এটা ব্যবহারে ভুল হতেই পারে। সে ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। প্রথমে ইভিএম আরও জটিল ছিল, এখন এটা সহজ হয়েছে। আমরা ইভিএম এক্সপার্ট তৈরি করে ফেলেছি, আরও তৈরি করবো।

তিনি আরও বলেন, ইভিএম এমন একটা প্রযুক্তি যা পৃথিবীর অনেক দেশের চেয়ে উন্নত মানের। আপনারা জানেন পৃথিবীর কোনো দেশে আধা ঘণ্টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয় না। আমেরিকায় দুই সপ্তাহ পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আর ইভিএমে আধা ঘণ্টা লাগে। আগে রাত কাভার হয়ে যেত ভোট গণনা করতে গিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান প্রমুখ।

 

 

সম্পর্কিত খবর