শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হল ২৫ বাংলাদেশি

২৫ বাংলাদেশিকে বিতাড়িত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০ নভেম্বর, বুধবার রাত ৩ টায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে একটি বিমানে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের।

২৫ বাংলাদেশি ছাড়াও বিমানটিতে ছিলেন আরো ১৪৫ জন ভারতীয় এবং শ্রীলঙ্কান নাগরিক, যাদের সবাইকেই বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র।

ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, হযরত শাহজালাল বিমান বন্দরে বাংলাদেশিদের নামানোর পর নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি।

ওয়েজ আর্নারস ওয়েলফেয়ার বোর্ডের সহকারী পরিচালক তানভীর হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ২৫ বাংলাদেশিকে অবতরনের সাথে সাথেই প্রবাসী কল্যান ডেস্কে নিয়ে যাওয়া হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম জানান, এসব বাংলাদেশিদের প্রত্যেকেই দালালদের হাতে ৩৫ লক্ষ করে টাকা দিয়েছিলেন, তবু অবৈধ হওয়ার দায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জেল খেটেছেন তারা। তিনি আরো বলেন, ‘সঠিক কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করা এখন আর নিরাপদ নয়।’
তিনি সংবাদ মাধ্যমকে আরো বলেন, ইউরোপ এবং আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের এভাবেই ফেরত পাঠানো হবে। তিনি উল্লেখ করেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্র যেতে চান তাদের জন্য এই ঘটনা একটি বড় উদাহরণ।
প্রসঙ্গত, অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে এখনো জেল খাটছেন শতাধিক বাংলাদেশি নাগরিক।

সম্পর্কিত খবর