শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

করোনায় আক্রান্ত মিমের স্বামী, হানিমুন বাতিল

চলতি বছর ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের পর মিম জানান, ১১ জানুয়ারি হানিমুনের জন্য মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন তারা। তবে, তাদের এই পরিকল্পনা আপাতত বাতিল করতে হয়েছে।

কারণ হিসেবে মিম জানান, তার স্বামী সনির করোনা পজিটিভ এসেছে। এজন্যই আজ রাতে হানিমুনে যাওয়া হচ্ছে না। তার ভাষ্য, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে হানিমুন হবে। লকডাউন না হলে আর করোনার প্রকোপ কমে গেলে ওই সময়ই যাব।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গী করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। আগামী ১৫ জানুয়ারি নির্ধারিত আয়োজনটি স্থগিত করা হয়েছে। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’

মিমের ঘনিষ্ঠজনরা আশংকা করছেন, অভিনেত্রীরও সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রকট। এমনকি বিয়েতে যাওয়া অতিথিদেরও করোনা টেস্ট করার অনুরোধ করেছে মিমের পরিবার।

এদিকে, হানিমুনের জন্য মালদ্বীপকে বেছে নেওয়ার কারণ হিসেবে আগেই মিম জানিয়েছেন, পৃথিবীর অনেক দেশে তিনি ঘুরেছেন। তবে মালদ্বীপে কখনো যাওয়া হয়নি। সেজন্যই স্বামীকে নিয়ে দেশটিতে যেতে চান তিনি।

উল্লেখ্য, গত বছর ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে আংটিবদল করেন ‘আমার আছে জল’খ্যাত এই অভিনেত্রী। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর