down of head

সভাপতি পদের জন্য লড়বেন নাসিম ও শাওন!

শোবিজ অঙ্গনে এখন নির্বাচনের হাওয়া বইছে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ঠিক একইদিনে হবে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনও। তাই দুই মাধ্যমের শিল্পীরাই এখন ব্যস্ত নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগরের প্রার্থী হওয়ার সংবাদটি এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। কিন্তু শিল্পী সংঘের এই পদের জন্য কে লড়ছেন তা এখনো জানা যায়নি।

তবে বিশ্বস্ত কয়েকটি সূত্র বলছে, সগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন এই পদের প্রার্থী হতে যাচ্ছেন! আর নাসিমের সঙ্গে জুটি বেঁধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন অভিনেতা রওনক হাসান। নাসিম-রওনক প্যানেলের বিপক্ষে শাওনের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবেন কবির টুটুল। তবে বিষয়টি এখনো তাদের কেউ নিশ্চিত করেননি।

এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘কিছুই চূড়ান্ত নয়। নির্বাচনের আগ মুহূর্তে অনেক তথ্যই ছড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছু বলা যায় না।’

জানা গেছে, প্যানেলগুলোর চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। আগামী ১৪ জানুয়ারি এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।

সম্পর্কিত খবর