শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সন্তানের নাম নিয়ে যা জানালেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি মা হচ্ছেন। সোমবার গণমাধ্যমে তিনি নিজেই খবরটি জানান।

তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।

এ বিষয়ে পরীমনি বলেন, আগে থেকে ওইভাবে আমাদের পরিচয় ছিল না। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে আমার নায়ক ছিল রাজ। শুটিংয়েই পরিচয়। শুটিংয়ে আমরা দুজন খুব মজা করতাম। মজা করতে করতেই প্রেম। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে করেছি।

এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রাজ-পরীমনি দম্পতি। পরীমনি জানিয়েছেন, মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।

অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি যখন চিকিৎসক নিশ্চিত করেন, তখন থেকেই আনন্দের জোয়ারে ভাসছেন পরীমনি। তিনি বলেন, খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।

সম্পর্কিত খবর