শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

ডেল্টা লাইফের প্রশাসক পুনর্বহাল

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা-সংক্রান্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। গতকাল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজের আদালত। পাশাপাশি আপিল বিভাগের ফুল কোর্টে বিষয়টি নিষ্পত্তির আদেশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এ আদেশের ফলে ডেল্টা লাইফে আইডিআরএর নিয়োগ করা প্রশাসক তার দায়িত্বে পুনর্বহাল হয়েছেন।

এর আগে এ বছরের ৬ জানুয়ারি আইডিআরএ কর্তৃক ডেল্টা লাইফে নিয়োগ করা প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসানের যৌথ বেঞ্চ। এ রায়ের ভিত্তিতে সেদিনই কোম্পানিটির স্থগিত থাকা পর্ষদ সদস্য আবারো দায়িত্ব গ্রহণ করেন এবং একটি পর্ষদ সভাও অনুষ্ঠিত হয়।

সাধারণ বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ ভেঙে দিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে কোম্পানিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ। সেদিন বিকালেই পুলিশের সহায়তায় কোম্পানিটির কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেয়ার চার মাসের মধ্যেই তার ওপর আস্থা হারিয়ে ডেল্টা লাইফের পরামর্শকের দায়িত্বে থাকা সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে কোম্পানিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও পদত্যাগ করেন। তার জায়গায় আইডিআরএর সাবেক সদস্য মো. কুদ্দুস খানকে সর্বশেষ কোম্পানিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

প্রসঙ্গত, পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদকে সরিয়ে দিয়ে সেখানে আইডিআরএ কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়ার পরই এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করে কোম্পানিটির পর্ষদ। পাশাপাশি কোম্পানিটির পক্ষ থেকে আইডিআরএর চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করা হয়। যা বর্তমানে দুদক অনুসন্ধান করে দেখছে। অন্যদিকে আইডিআরএ চেয়ারম্যানের পক্ষ থেকেও কোম্পানিটির পর্ষদ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইডিআরএ ও ডেল্টা লাইফের পর্ষদের চলমান বিবাদ দূর করার উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি এ ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি বৈঠকও হয়েছে।

সম্পর্কিত খবর