সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী ব্যাংকের স্বীকৃতি অর্জন

২০২১ সালের সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। আন্তর্জাতিক ফাইন্যান্স ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স এ স্বীকৃতি দিয়েছে। অনন্য গ্লোবাল নেটওয়ার্ক ব্যবহার করে লেনদেন ও বিশ্বমানের পরিষেবার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফাইন্যান্স স্পেসে নেতৃত্বদানকারী ভূমিকা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড এ সম্মান লাভ করে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এ বিষয়ে বলেন, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের টানা দ্বিতীয়বারের মতো সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারীর অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি প্রথমেই আমাদের ক্লায়েন্ট, রেগুলেটরস ও স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাতে চাই। তাদের অগ্রগতিতে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকার সুযোগ পেয়ে আমরা গর্বিত।

সম্পর্কিত খবর