শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

বরখাস্ত হলেন আইসিবির সেই কর্মকর্তা

অর্জিত ছুটি নিয়ে কারাগারে যাওয়ার ঘটনা প্রকাশের কিছুদিনের মধ্যেই বরখাস্ত হয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাজশাহীর শাখাপ্রধান আব্দুল মোত্তালিব। আজ রোববার আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে,২৭ লাখ টাকা আত্মসাৎ মামলায় গত বছরের ১৬ সেপ্টেম্বর আব্দুল মোত্তালিবকে কারাগারে পাঠান জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক। সেদিন থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। ২৮ সেপ্টেম্বর উচ্চ আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলে ৩০ সেপ্টেম্বর কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর আবার নিয়মিত অফিস করতে শুরু করেন। বিষয়টি জানতেই পারেনি আইসিবি কর্তৃপক্ষ।

সেসময় আইসিবির রাজশাহী শাখায় গিয়ে নিয়মিত অফিস করতে দেখা যায় আব্দুল মোত্তালিবকে। কারাবরণের বিষয়ে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়। কোনো ব্যবস্থা নিতে হলে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নেবে। তবে কারাবরণের বিষয়টি পর্ষদ জানে কিনা তা জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এ কর্মকর্তা।

 

সম্পর্কিত খবর