শিরোনাম
icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
down of head

চট্টগ্রামে আগুনে পুড়ল ৯ দোকান-গোডাউন

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ও একটি জুতার গোডাউন পুড়ে গেছে।

শুক্রবার দিনগত রাতের বিভিন্ন সময়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিন রাত ২টা ৪০ মিনিটে নগরীর কোতোয়ালি থানার বক্সিরহাট এলাকায় একটি কাঁচা মার্কেটে আগুন লাগে। এতে সাতটি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও চন্দনপুরা ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

অপরদিকে রাত ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা এলাকায় আগুনে একটি কাঁচা মুদির দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া একই সময়ে রিয়াজউদ্দিন বাজার এলাকার বিএম সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লেগে একটি জুতার গোডাউন পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

 

সম্পর্কিত খবর