শিরোনাম
icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
down of head

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) ও নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।
জানা যায়, রাতে যাত্রীবাহী বাসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। পথে ওই বাসটি ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফ জানান, ঘাতক বাসটি মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ ভাঙা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আর একজনের লাশ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সম্পর্কিত খবর