শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত

মেক্সিকোতে একটি কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের।

ফেডারেল অ্যাটর্নি জেনারেলের দপ্তর বলছে, ট্রাকটিতে শতাধিক মানুষ ছিলেন। অভিবাসী বোঝাই ট্রাকটি মধ্য আমেরিকা থেকে এসেছিল। যাচ্ছিল যুক্তরাষ্ট্রের দিকে। চিয়াপাস রাজ্যে ট্রাকের ট্রেইলার ব্রিজে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। এতে আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুত্বর।

দুর্ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া ট্রাকের পাশে সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হতাহতরা। সাদা কাপড়ে ঢাকা মরদেহের সারিও দেখা গেছে।

চিয়াপাসের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান লুইস ম্যানুয়েল গার্সিয়া জানান, মেক্সিকোতে এ যাবৎকালের দুর্ঘটনাগুলোর মধ্যে এটি ভয়াবহ একটি। নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫৮ জন, অনেকের অবস্থা গুরুতর।

ট্রাকটি এত সংখ্যক মানুষের ভার বহন করতে পারছিল না।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এক টুইট বার্তায় এই দুর্ঘটনাকে ‘খুবই বেদনাদায়ক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব বিদেশি নাগরিক রয়েছেন তাদের বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর