শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

পরিচ্ছন্নতা কর্মীর হাত কামড়ে ধরল বাঘ, অতঃপর…

চিড়িয়াখানার এক পরিচ্ছন্নতা কর্মীর হাত কামড়ে ধরার পর এক বাঘকে গুলি করে হত্যা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার নেপলস চিড়িয়াখানার এক পরিচ্ছন্নতা কর্মী সংরক্ষিত এলাকায় গিয়ে বাঘের খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে দেন। ইকো নামে আট বছর বয়সী বাঘটি ওই হাত কামড়ে ধরে। অন্যরা বাঘটিতে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু বাঘটি হাত না ছাড়ায় তাকে গুলি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচ্ছন্নতা কর্মীর ওই এলাকায় প্রবেশের অনুমতি ছিল না। চিড়িয়াখানা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি সম্ভবত খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে বাঘটিকে আদর করার কিংবা খাবার দেওয়ার চেষ্টা করছিলেন। ওই পরিচ্ছন্নতা কর্মীকে মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, ওই ব্যক্তি চিড়িয়াখানার নিয়মিত কর্মী নয়। চিড়িয়াখানার কাজের জন্য বাইরের প্রতিষ্ঠানের কর্মী তিনি।

চিড়িয়াখানার কোনো প্রাণীকে খাওয়ানো কিংবা আদর করা ‘অননুমোদিত এবং বিপজ্জনক কর্মকাণ্ডের’ মধ্যে পড়ে বলেও জানিয়েছে পুলিশ।

গুলি খাওয়ার পর বাঘটি তার খাঁচার ভেতর ফিরে যায়। সেখানে যাওয়ার পর বাঘটি অচেতন হয়ে যায়। পরে বাঘটির মৃত্যু হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাইরের প্রতিষ্ঠানের কর্মীদের টয়লেট ও গিফট শপ পরিষ্কার করার অনুমোদন নেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রাণীর খাঁচার কাছে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বাঘের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর