রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ

২০২১ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৯০৯ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

তিনি জানান, এ বছর রাজশাহী বোর্ডে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। রাজশাহীতে মোট ২৬৮টি কেন্দ্রে এসএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে।

এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

সম্পর্কিত খবর