শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নির্বাচনে পরাজিত হয়ে সাঁকো ভেঙে দিলেন মেম্বার প্রার্থী

নির্বাচনে পরাজিত হয়ে ২০০ পরিবারের চলাচলের একমাত্র বাঁশের সাঁকো ভেঙে দিয়েছেন এক মেম্বার (ইউপি সদস্য) প্রার্থী। মঙ্গলবার দুপুরে তিনি এমন কাণ্ড ঘটান চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাধাসার গ্রামের মৃধাবাড়ি সংলগ্ন এলাকায়।

তবে অভিযুক্ত কামরুজ্জামান মোল্লা দাবি করেছেন, বাঁশের সাঁকোটি তার নিজের জমির উপর। তিনি কাজ করার জন্য সাঁকোটি সরিয়ে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ ডিসেম্বর হাজীগঞ্জে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান মোল্লার উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের ‘মোরগ’ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী ছিলেন।

তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রবিউল আলমের কাছে হেরে যান।

স্থানীয়রা জানান, কামরুজ্জামান মোল্লা ভোটে হেরে মৃধা বাড়ির ভোটারদের উপর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে দা নিয়ে চার বাড়ির চলাচলের একমাত্র পথ বাঁশের সাঁকোটি ভেঙে দেন।

এ বিষয়ে মৃধা বাড়ির আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন, সফিকুল ইসলাম ও হাবিবুর রহমানসহ বেশ

কয়েকজন জানান, প্রতি বছর বর্ষা শেষে তারা বাড়ির লোকজন চলাচলসহ রাধাসার ছয়ছিলা কৃষি মাঠে যাওয়া আসার জন্য বাঁশের সাঁকোটি তৈরি করেন।

এই সাঁকোটি দিয়ে চার বাড়িসহ পাশের বাখরপাড়া গ্রামের লোকজন চলাচল করেন।

এ সময় তারা অভিযোগ করে বলেন, ভোট না দেওয়ার অভিযোগ এনে (মঙ্গলবার) সকালে কামরুজ্জামান মোল্লা বাঁশের সাঁকোটি ভেঙে দেন। যার ফলে রাধাসার গ্রামের তফাদার বাড়ি, মৃধা বাড়ি, মোল্লা বাড়ি ও পাটওয়ারী বাড়িসহ ২’শত পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

কামরুজ্জামান মোল্লা বলেন, নির্বাচনে হেরে নয়, আমাদের সম্পত্তির উপর দিয়ে বাঁশের সাঁকোটি করা হয়েছে তাই ভেঙে দিয়েছি। নির্বাচন চলাকালীন সময়ে আমাদের সম্পত্তির উপর বাঁশের সাঁকোটি স্থাপন করার কারণে আমি কিছু বলতে পারিনি। এখন নির্বাচন শেষ হয়েছে। তাই এখন আমাদের প্রয়োজনে সাঁকোটি আমি ভেঙে দিয়েছি।

সম্পর্কিত খবর