শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএনপি গণতান্ত্রিক নিয়মনীতি বিশ্বাস করে না: তথ্যমন্ত্রী

বিএনপি গণতান্ত্রিক নিয়মনীতি বিশ্বাস করে না বলেই নির্বাচন কমিশন গঠনের সংলাপ নিয়ে বিরূপ মন্তব্য করছে। জনগণের ওপর আস্থা নেই দলটির। বুধবার বিএফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন বছরের শুরুতে সংসদে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন সংবিধান পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেয়ার পরিবেশ দেশে সৃষ্টি হয়নি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে চোরা পথে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে বিএনপি।’

প্রসঙ্গত, আজ ২৯ ডিসেম্বর বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। এতে থাকছে দিনব্যাপী অনুষ্ঠানসূচি।

সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব শাহীন সুমনের পাশাপাশি উপস্থিত আছেন সমিতির নেতারা। আরও উপস্থিত আছেন বিএফডিসির কর্তারা।

অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়া অনুষ্ঠানে একে একে হবে কেক কাটা, বিজয় র্যালী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা গেছে, এবারে ৪০ জন বরেণ্য পরিচালককে সম্মাননা দেবে সমিতি। সেই তালিকায় আছেন চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, নায়ক রাজ্জাকসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর