শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পরিবর্তিত পরিকল্পনায় শেয়ারহোল্ডারদের অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিল ব্যবহার পরিবর্তনের প্রস্তাবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ১০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি অনুমোদন করা হয়। পাশাপাশি সভায় ২০২০-২১ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১১ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। স্টক এক্সচেঞ্জ ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন দাঁতিন শামীমা নার্গিস হকের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাঁতো মো. একরামুল হক, পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, স্বতন্ত্র পরিচালক ইমতিয়াজ লুত্ফুল বাসেত, কোম্পানি সচিব একেএম জাকারিয়া হোসেন ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মুশতাক আহমদ।

প্রসপেক্টাস অনুযায়ী, আইপিও তহবিলের অর্থ দিয়ে কোন বেকিং মেশিন কিনতে চেয়েছিল তাওফিকা ফুডস। কিন্তু বাজারের পরিবর্তিত চাহিদা পূরণ ও আইসক্রিমের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য এটির পরিবর্তে রোলো স্টিক আইসক্রিম মেশিন ও আনুষঙ্গিক অন্যান্য সরঞ্জাম কিনবে কোম্পানিটি। এজন্য আইপিও তহবিল ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে তাদের। এতে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন ছিল, যা গতকালের এজিএম থেকে নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর