শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অর্ধেক খাওয়ার পর তারা জানলেন ‘হাঁস’ নয়, খাচ্ছিলেন ‘ব্রয়লার মাংস’

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাঁসের মাংস বলে ব্রয়লার মাংস খেতে দেওয়ার অভিযোগ উঠেছে এক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার বাসস্ট্যান্ড মোড়ের রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাজশাহী থেকে কয়েকজন ঘুরতে এসেছিলেন নাচোল উপজেলার টিকইল গ্রামে। দুপুরে রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে খেতে যান। এসময় তাদের কাছে হাঁসের মাংস চাইলে দেওয়া হয় হাঁসের সঙ্গে ব্রয়লারমিশ্রিত মাংস। পরে দেখে চিনে ফেলায় তারা ভুল স্বীকার করে মাংস ফিরিয়ে নেন।

অভিযোগকারী আমানুল্লাহ বলেন, ‘অর্ধেক খাওয়ার পর আমরা চিনতে পারি এগুলো হাঁসের না, ব্রয়লার মাংস। এসময় আমরা ব্রয়লার মাংস ফেরত দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়া শেষ করি। এরা এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।’

এ বিষয়ে রেস্তোরাঁ মালিক কামরুজ্জামান (রুবেল) বলেন, ‘যে সময় তারা খেতে এসেছিলেন তখন আমি রেস্টুরেন্টে ছিলাম না। একটু পরে আমি বিষয়টি জানতে পারি। পরে তাদের নতুন করে খাবার দিতে বলি এবং ক্ষমা চাই।’

চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সামাদ বলেন, ‘নাচোলে একটি রেস্তোরাঁয় হাঁসের মাংসের কথা বলে ব্রয়লার খেতে দেওয়ার অভিযোগ পেয়েছি। দ্রুত তাদের শুনানির দিন ধার্য করা হবে।’

সম্পর্কিত খবর