শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুরান ঢাকায় স্কুলের কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় আহামেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষ থেকে মোছা. পারভীন বেগম (৪৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ট) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মাতুব্বর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ওই নারীর মরদেহ মেঝেতে পড়েছিল। মুখমন্ডল রক্তাক্ত দেখা গেছে। পাশেই ইদুর নিধনের কীটনাশকের বোতল পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এটা হত্যা কি আত্মহত্যা। নিহত স্বামীর নাম মৃত আব্দুল বাসেত। বেশ কিছুদিন আগে মারা যান তিনি। নিহত ২ মেয়ে ১ ছেলের জননী ছিলেন।

নিহতের বাসা পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায়।

সম্পর্কিত খবর