শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা : আমু

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আমু বলেন, ‘বিএনপি দাবি তুলেছে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে চিকিৎসার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়া তো দুই বছর ধরে বন্দি। তিনি যখন বন্দি হন, তখন এক জায়গায়ও মিছিল হয়নি, একটি পোস্টার ও লাগানো হয়নি। আজকে হঠাৎ করে কেন তাকে বিদেশে চিকিৎসার জন্য দাবি তুলেছেন? অথচ তাঁর জন্য বিদেশ থেকে একজন চিকিৎসক আনতে পারেন না। হাস্যকর এ দাবি মানুষ গ্রহণ করেনি। এটা কোন দাবি নয়, বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা।’

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটিতে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আমু এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, ‘নেত্রীর প্রতি যারা শ্রদ্ধাশীল নয়, তারা কখনও দেশপ্রেমিক হতে পারবে না।’

বিএনপি সারা জীবনই দেশের অমঙ্গল কামনা করেছে বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী।

আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশকে সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। অথচ যারা সেদিন গণহত্যা করেছিল সেই মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল বিএনপি। তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন আমির হোসেন আমুর মেয়ে ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ ও ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদার।

সম্পর্কিত খবর