শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

কাবুলে পাসপোর্ট অফিসের গেটে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পাসপোর্ট অফিসের গেটে বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির একজন সরকারি মুখপাত্র বলেন, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পাসপোর্ট অফিসের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করার সময় ওই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শী একজন তালেবানের সদস্য বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। চারপাশের ভবন ও রাস্তাগুলো তালেবান নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে বলেও জানান তিনি।

সম্প্রতি কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর তালেবান সরকার দেশটির নাগরিকদের পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু করে। এরপরই পাসপোর্ট অফিসের সামনে ব্যাপক ভিড় দেখা যায়। জানা গেছে, বৃহস্পতিবার ছিল তালেবান কর্মকর্তাদের জন্য সংরক্ষিত।

যুদ্ধ বিধ্বস্ত দেশটির কেউ কেউ চিকিৎসার জন্য দেশ ছাড়তে মরিয়া আবার অন্যরা তালেবান শাসন থেকে বাঁচতে। তবে তালেবান সদস্যরা ভিড় সামলাতে ও নিরাপত্তার জন্য পাহারায় রয়েছেন শুরু থেকেই।

চলতি বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপরই দেশটিতে তাদের প্রধান শত্রু হয়ে ওঠে আইএস বা ইসলামিক স্টেট। কাবুলের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। তবে গোষ্ঠীটি নির্মূলে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে তালেবান। তবে শুরু থেকেই দেশটি থেকে ভয়ে-আতঙ্কে অন্য দেশে পাড়ি জমাতে মরিয়া অনেক নাগরিক।

অনেকটা রক্তপাতহীনভাবে গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয়। এরপর টানা এক মাস অরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় দেশটিতে। ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার কাজ সমাপ্ত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

সম্পর্কিত খবর