শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নদী দখলের খবর দিলে পুরস্কার দেবে মন্ত্রণালয়

নদী দখলকারীদের তথ্যদাতা বা সংবাদদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে নৌ মন্ত্রণালয়। এ বিষয়ে কাজ চলছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া নদী থেকে পলিথিন সরানোর জন্য ছয়টি রিভার ক্লিনিং ভেসেল কেনা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন। এছাড়াও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা/দপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বাংলাদেশের নদী সমূহ আর যেন বেদখল না হয় এ ব্যাপারে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সংবাদদাতাকে পুরস্কারের ব্যবস্থার সুপারিশ করা হয়। কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়- নদী দখলকারীদের তথ্যদাতা বা সংবাদদাতাকে পুরস্কার প্রদানের বিষয়টি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কার্যপত্র থেকে আরো্ জানা যায়, নদী খননের জন্য এর তলদেশে থাকা পলিথিন ও আবর্জনা প্রথমে সরানোর জন্য স্ক্রলিং ক্লিনার আনার সুপারিশ করে কমিটির । কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করে। এর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে জানানো হয় ‘‘বিআইডব্লিউটিএ’র জন্য আনুষঙ্গিক সুবিধাদি উচ্চক্ষমতাসম্পন্ন ২ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জলযান, ৬টি রিভার ক্লিনিং ভেসেলসহ বিভিন্ন ধরনের ৬১টি সার্ভিস জাহাজ এবং বিভিন্ন ধরনের ১৩২টি পন্টুন সংগ্রহের লক্ষে সমীক্ষা প্রস্তাব’’ প্রকল্পের আওতায় ৬টি রিভার ক্লিনিক ভেসেলসহ অন্যান্য নৌযান সমুহ সংগ্রহের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান বুয়েট কর্র্তক সম্ভাবতা সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে চাঁদপুর জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় গৃহীত নদী ড্রেজিং/খননসহ নদীর তীর রক্ষার্থে ওয়াক-ওয়ে নির্মাণের সুপারিশ করা হয়। এছাড়া উপকূলীয় এলাকায় রাতে যাতায়াতের জন্য চট্টগ্রাম জেলার সন্দ্বীপ চ্যানেলে বয়াবাতি স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।

 

সম্পর্কিত খবর