শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘পারিবারিক কারণে’ পদ ছাড়ছেন আকরাম খান

হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। শুরুতে এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও পারিবারিক কারণেই পদত্যাগ করছেন বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার আকরাম খান জানান, পারিবারিক কারণেই ক্রিকেট বোর্ডের পদ ছাড়ার পরিকল্পনা তার। বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান।

সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘হ্যাঁ, পারিবারিক কারণেই সরে যাচ্ছি। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত। পাপন ভাইয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। উনার পরামর্শই আমি অনুসরণ করব। ‘

তিনি আরো বলেন, ‘যেহেতু আমি আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, তো এটা নিয়ে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমার যে অভিভাবক, গত আট বছরে উনার থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য। তো উনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। উনার কনসার্ন ছাড়া আমি আপনাদের কিছু বলতে পারব না। ৩টার দিকে আজ কল করেছিলাম, রিপ্লাই দেননি। হয়তো যেকোনো সময় কল ব্যাক করবেন। কল করলে উনার সঙ্গে আলাপ করে নেব। ‘

এর আগে সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আকরামের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্ট দিয়ে এই খবরটি জানিয়েছেন। সাবিনা তার পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান। ’

সাবিনা আকরামের এই পোস্ট ঝড়ের বেগে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। সাথে সাথেই নিজের ফোন বন্ধ করে দেন আকরাম খান। যে কারণে ফোন করে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আকরামকে আসলে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

১৯৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খান ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই তিনি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে।

আকরাম খানের ফোন বন্ধ থাকলেও সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেছেন, ‘এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত। ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। দ্রুতই সে নিজ মুখে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাবে। ‘

সম্পর্কিত খবর